
সুনামগঞ্জ সদর উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টি আর (টেস্ট রিলিফ) ও কাবিখা প্রকল্পের মাধ্যমে ২০২৫–২০২৬ অর্থবছরে মোট ১৩৫টি উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
এই প্রকল্পগুলোর মাধ্যমে গ্রামীণ রাস্তা সংস্কার, মাটি ভরাট, কালভার্ট মেরামতসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে, যা এলাকার সাধারণ মানুষের চলাচল সহজ করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
সদর উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টি আর ও কাবিখা প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পসমূহ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে সময়মতো ১৩৫টি প্রকল্প সম্পন্ন করা সম্ভব হয়েছে, যা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সরকারের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.