রাজশাহীতে মাইক্রোবাস-জিপগাড়ি ও কার শ্রমিকদের মাঝে হেলথ কার্ড বিতরণ
রাজশাহী প্রতিনিধি:মাসুদ আলী (পুলক)
শ্রমিকদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর নওদাপাড়াস্থ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ হেলথ কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেন ট্রেড ইউনিয়নের সম্মানিত সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিলহাজ এবং সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মাসুমসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
হেলথ কার্ড প্রদানের মাধ্যমে ইউনিয়নের শ্রমিকরা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, নওদাপাড়ায় চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন বলে সংশ্লিষ্টরা জানান।
এ উদ্যোগকে শ্রমিকদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের কর্মজীবনের পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.