বান্দরবান প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রুমা জোনের উদ্যোগের অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ মানুষ, কৃতি শিক্ষার্থী, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
১০ সেপ্টেম্বর বিকালে রুমা জোনে সংশ্লিষ্টরা এ তথ্যের জানিয়েছেন।
রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি (অধিনায়ক, ৩৬ বীর)-এর পক্ষ থেকে সম্প্রতি এসব সহায়তা প্রদান করা হয়। সামাজিক, ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রুমা জোন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জিপিএ-৪.৭৩ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সৈকত পাড়ার মেধাবী শিক্ষার্থী রাব্বি বমকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে সহযোগিতার অংশ হিসেবে রুমা বাজারের জাবালুল কুরআন মাদরাসার ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে পড়াশোনার সহায়ক হিসেবে ৩০০টি খাতা বিতরণ করা হয়েছে।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে রুমা বাজারের শ্রী শ্রী হরি মন্দিরে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের জন্য ২০ হাজার টাকা এবং রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও সিরাত মাহফিল আয়োজনের জন্য আরও ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী হিন্দু সম্প্রদায়ের চারজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া মুয়ালপি পাড়ার একজন কৃতি শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকার মানুষের সুপেয় পানির সমস্যা সমাধানেও সহায়তার হাত বাড়িয়েছে রুমা জোন। বাজার পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন লালঙাক পাড়ার বাসিন্দাদের নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ২৩ হাজার ৫৭০ টাকা মূল্যের পানির সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। পাশাপাশি এলাকার বিভিন্ন পাড়ার সার্বিক উন্নয়নের জন্য আরও ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
রুমা জোনের এসব জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজন ও সমস্যায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি, সুপেয় পানি ও জনকল্যাণমূলক কার্যক্রমে এ ধরনের সহায়তা স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা বলে জানিয়েছেন রুমা
জোন কমান্ডার জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.