রাজশাহীর গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার, র্যাবের উপস্থিতিতে পালাল কারবারিরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারিরা।
র্যাব-৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার আচুয়া তালতলা গ্রামের আচুয়া তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। ওই এলাকায় সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে বলে তথ্য ছিল র্যাবের কাছে।
র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি আমগাছের নিচে সিঁড়ির পাশ থেকে পাঁচটি স্বচ্ছ পলিপ্যাকে রাখা বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। যার মোট ওজন ৫৩০ গ্রাম।
র্যাব জানায়, উদ্ধার করা হেরোইন জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ আরও জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
র্যাব-৫, কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.