রুমায় বগালেক সড়কে মোটরসাইকেল গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত
রুমা (বান্দরবান ) প্রতিনিধি।
বান্দরবানের রুমায় বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোঃ জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় টুরিস্ট গাইডের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে রুমা থানায় নিয়ে আসে। এদের মধ্যে জামির উদ্দিন এর বাড়ি ভোলার চর বোরখান উদ্দিনে। রুপাইয়ার বাড়ি ঢাকার গাজীপুরে। তবে তারা পর্যটক দম্পত্তি স্বামী স্ত্রী ছিলেন কিনা তা জানা যায়নি।
রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানিয়েছেন ওই পর্যটকরা স্থানীয় টুরিস্ট গাইড না নিয়েই সেখানে বেড়াতে যায়। পরে স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশে গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.