
চট্টগ্রামের হাটহাজারীতে আলোচিত বহুতল ভবন নির্মাণে ব্যবসায়ী জসিম উদ্দিনের কাছে চাঁদা দাবি করে হামলা ও ভাংচুরের দায়ে করা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে বলে জানান পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার সদর থানার ৫নং ওয়ার্ডের হোকসার এলাকার হাশেমের বাড়ির মৃত ইমাম হোসেনের পুত্র মোঃ আবু তালহা( ২৬), বায়েজিদ বোস্তামী থানার ট্যানারী বটতলের হাশেমশাহ মাদ্রাসা রোডে বড় হুজুর এর বাড়ির ইউসুফের পুত্র মোঃ আসিফ (২৫), হাটহাজারী উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলীর আমান বাজার শাহাজী বাড়ির মৃত ফরিদুল আলমের পুত্র সাইদুল ইসলাম প্রঃ আরিফ (২৪)।
জানা যায়, গতকাল ব্যবসায়ী জসিম উদ্দিন বাদী হয়ে ৮/৯ জনের অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং ২৮। মামলা দায়ের জেরে এবার ২০ লাখ টাকা চাঁদার পরিবর্তে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১২টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘীরপাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভুক্তভোগী ব্যবসায়ী একটি মামলা দায়ের করার পর থেকে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে বারবার মুঠোফোনে হুমকি পাচ্ছেন। তাদের দাবি, প্রথমে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হলেও পরে সেই দাবির পরিমাণ বাড়িয়ে ৫০ লাখ টাকা করা হয়। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন ব্যবসায়ীকে এভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করা আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেন। তারা ঘটনার দ্রুত বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ এ প্রতিবেদক কে জানান, গতকালের ঘটনায় ব্যবসায়ী জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করার পর পরই এই মামলা এখন পর্যন্ত ৩ জন আসামিকে বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা ঘটনায় সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.