
নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা যুবদল। সংগঠনটির উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) মৌলভীবাজার শহরের বড়হাট, বারইকোনা ও সৈয়ারপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি যুবনেতা জাকির হোসেন উজ্জ্বল-এর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে আয়োজিত এ খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা সালাম আহমেদ জিতু, পৌর বিএনপির নেতা শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সফিউল আহমেদ জুসেফ, স্বেচ্ছাসেবক দল নেতা জনি আহমদ এবং মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আহসান চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, "দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যুবদলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা সবসময়ই দুর্ভোগগ্রস্ত মানুষের পাশে রয়েছি। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।"
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল বিরিয়ানি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। খাদ্য সহায়তা পেয়ে বন্যার্ত পরিবারগুলো জেলা যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.