প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ৬:৩৬ এ.এম
বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের প্রয়াণ

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাংবাদিক স্বপন কুমার বর্মনের মাতা, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা
বিষয়ক অধিদপ্তর থেকে সম্মাননা প্রাপ্ত প্রমিলা রাণী বর্মন (প্রায় ১০০) বার্ধক্যজনিত কারণে সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে নিজ বাসভবনে পরলোকগমন করেন।
মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর মরদেহ নিজ বাড়িতে কাষ্ঠ সৎকার সম্পন্ন করা হয়েছে।
প্রয়াত প্রমিলা রাণী বর্মন সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সম্মাননা লাভ করেছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্বম্ভরপুরের সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় সকলের কাছে প্রার্থনা জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.