রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ)চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সৎ যোগ্য নেতা, আবুল কালাম আজাদ (সুইট)
মাসুদ আলী(পুলক) রাজশাহী ব্যুরো:- রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান বি,এন,পি নেতা আবুল কালাম আজাদ সুইট। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
আবুল কালাম আজাদ সুইট রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি। রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।তিনি শত নিষ্ঠার সাথে সকল সময় রাজনীতি করেছেন।
তাঁর এই নিয়োগে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর এই সৎ নেতৃত্বে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.