আহলে সুন্নাত ওয়াল জামাআত-এর কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব (রাজশাহী বিভাগ) সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জঃ শাহজাদপুর
আহলে সুন্নাত ওয়াল জামাআত-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ ওমর ফারুক মোজাহেদীর সঙ্গে সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, সদস্য সংগ্রহ, ইউনিট কমিটিগুলোর কার্যক্রম জোরদারকরণ এবং দ্বীনি ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ ওমর ফারুক মোজাহেদীর বক্তব্যে বলেন, “সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাআতের দাওয়াত ও খেদমত জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, সংগঠনের শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও দায়িত্বশীলতা বজায় রেখে প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে ইসলামের সঠিক শিক্ষা ও আহলে সুন্নাতের আদর্শ প্রচারে বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে সংগঠনের উত্তরোত্তর সফলতা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সদস্য সচিব মাওলানা মুহাম্মদ শাহাদাৎ হোসেন মোজাদ্দেদী, আবুু বক্কর মুহাম্মদ শেখ শিবলী, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, মাওলানা মুহাম্মদ ওবায়দুল হক সিরাজী, মাওলানা মুহাম্মদ আব্বাস আলী সিরাজী, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ ময়নুল হক, মুহাম্মদ সবুজ সাকি,মাওলানা মুহাম্মামদ সায়াদ উদ্দিন শাহীন, মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম, মুহাম্মদ ইকবাল হাসান ও আরো অনেকে উপস্থিত ছিলেন।
মুহাম্মদ ময়নুল হক
স্টাফ রিপোর্টার
তারিখ : ১৫/০৬/২০২৬
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.