প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৬, ৬:১০ পি.এম
নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। কর্ম মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ, সম্মাননা ও সার্টিফিক

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী তে,রবিবার,৭ই জুন,২০২৬ইং পুলিশ লাইনন্স ড্রীল শেডে জেলা পুলিশ,এর উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,পুলিশ সুপার, নরসিংদী মোঃ আবদুল্লাহ-আল-ফারুক।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন, এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দেশ প্রেমের সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান পুলিশ সুপার ।
সভায় মে/২০২৬ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সদের নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার। মে মাসের কর্ম মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক
ও সম্মাননা গ্রহণ করছেন, শিবপুর মডেল থানার ওসি মো: কোহিনুর মিয়া
এ সময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.