
স্বাস্থ্য সুরক্ষায় খেলাধুলা সাংস্কৃতিক ও বিনোদন আবশ্যক। এরই ধারাবাহিকতায় প্রবাসের মাটিতে কায়িকশ্রম এর পাশাপাশি ক্রীড়া প্রেমীদের এই আয়োজনের সমারোহ।
চাঁদপুর ৪ ফরিদগঞ্জ উপজেলার ৮ নং গুপটি ইউনিয়ন ওয়ার্ড রিয়াদ প্রবাসীদের সমন্বয়ে_সৌদি আরব রিয়াদে মানুরী একাদশ বনাম ঘনিয়া একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আতিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী ব্যবসায়ী নুরুল আলম নূরের সভাপতিত্বে
ফারুক হোসেন পাটোয়ারীর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন,ফরিদ হোসেন ,রাজু আহমেদ ,
হারুন মিয়া,মঞ্জুর শেখ , নাদিম মোল্লা সহ বিপুলসংখ্যক চাঁদপুর ফরিদগঞ্জ প্রবাসীরা খেলার মাঠে উপস্থিত ছিলেন।
খেলার ধারাভাষ্যকার হিসাব উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ক্রীড়া সংগঠক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
আয়োজকরা বলেন প্রবাসের কর্মক্লান্ত ব্যস্ততার মধ্যে দেশীয় খেলাকে স্মরণ করে রাখতে প্রবাসের মাটিতে শীতকালীন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.