প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ৪:২১ পি.এম
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নাটোরের অভিযানে সরকারী ও বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩ (তেইশ) টি চোরাই বৈদ্যুতিক এলইডি বাল্বসহ ০৪ জন গ্রেফতার।

মোঃ রুস্তম আলী
স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গত ১৮/০৫/২০২৬ তারিখ রাত ১২.২০ ঘটিকায় সরকারী ও বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বৈদ্যুতিক এলইডি বাল্ব চুরি হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ০৫/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান-০৭.৩০ ঘটিকার সময় নাটোর থানাধীন বনবেলঘরিয়া গ্রামস্থ জনৈক মোঃ ময়েজ উদ্দিন এর অটো গ্যারেজ হতে আসামী ১।মোঃ খালিদ হাসান ওরফে আগুন(২৫), পিতা-মোঃ নছিম মন্ডল, মাতা-মোছাঃ খালেদা বেগম, পালিত পিতা-মোঃ তোফাজ্জল হোসেন বাচ্চু, সাং-হুগল বাড়িয়া ব্রীজ (ভাই ভাই বেকারীর পার্শ্বে থানা ও জেলা-নাটোরকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্য মতে পুনরায় অভিযান পরিচালনা করে নাটোর থানাধীন স্টেশন বাজার হতে আসামী ২।মোঃ মামুন আলী(৩৩) পিতা-মৃত নূর মোহম্মাদ মাতা-মোছাঃ রাজিয়া সাং-লোটা বাড়িয়া, ইউপি-কাফুরিয়া,
থানা ও জেলা-নাটোরকে এবং নাটোর থানাধীন পীরগঞ্জ বাজার হতে আসামী ৩।মোঃ আঃ লতিফ (৫৫), পিতা-মৃত ছলিম উদ্দিন মাতা-মোছাঃ লুৎফা বেগম সাং-লোটাবাড়িয়া মধ্যপাড়া ইউপি-কাফুরিয়া, ৪।মোঃ আল-আমিন ইসলাম(২৮), পিতা-মোঃ মজিবর রহমান, মাতা-মোছাঃ হাসিনা বেগম, সাং-নজরপুর,ইউপি-কাফুরিয়া, সর্ব থানা ও জেলা-নাটোরগনকে আটক করেন।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২৩ (তেইশ) টি বৈদ্যুতিক এলইডি বাল্ব উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.