শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

নরসিংদীর শিবপুরে জুয়ার আসর থেকে ১ লাখ ২২ হাজার টাকাসহ গ্রেফতার ৫

নিউজ রুম / ২০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ৭ জুন, ২০২৬

মোঃ আবু নাঈম রিপনঃ

নরসিংদীর শিবপুর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ৫ইং জুন শুক্রবার বিকেলে শিবপুর থানাধীন আড়ালী গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মো: আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল আড়ালী গ্রামের মো: জামানের বসতঘরে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৫ জুয়াড়িকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— মো: জামান (৪০), আব্দুল ওহাব (৩৮), মো: জাহাঙ্গীর (৩০), মো: সজিব (৪০) এবং মো: সবুজ (৪৫)। এ সময় জুয়া খেলার বোর্ড থেকে নগদ ১,২২,৫০০/- টাকা, ৩ প্যাকেট তাস এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি কম্বল জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে জুয়া খেলার কথা স্বীকার করেছে। এই ঘটনায় শিবপুর মডেল থানায় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় একটি নন-এফআইআর প্রসিকিউশন মামলা (নম্বর- ৯৭/২০২৬) দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনুর মিয়া জানান,

এলাকায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
07 June 2026

নরসিংদীর শিবপুরে জুয়ার আসর থেকে ১ লাখ ২২ হাজার টাকাসহ গ্রেফতার ৫

www.promothalo.com
07 June 2026

নরসিংদীর শিবপুরে জুয়ার আসর থেকে ১ লাখ ২২ হাজার টাকাসহ গ্রেফতার ৫

www.promothalo.com