প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:৫৪ পি.এম
চন্দনাইশে মাওলানা মাহাবুবুর আলমের কবর জিয়ারত ও পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধ:
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরমা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মরহুম মাওলানা মুহাম্মদ মাহাবুবুর আলম আল কাদেরী (রহ:)-এর কবর জিয়ারত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মরহুমের নিজ বাসভবনে ৫ জুন শুক্রবার সকালে তাঁর পরিবারের হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়। অর্থ সহায়তা প্রদান ও কবর জিয়ারতকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।
চন্দনাইশ উপজেলা ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আমিন উল্লাহ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আনসারী, আবদুল মতিন, মাওলানা মুহাম্মদ ছিবগাতুল্লাহ। বরমা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন কাদেরী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহেদুল আলম, সহ-সভাপতি মুহাম্মদ মাজহার হেলাল, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ মালেক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সরফুদ্দীন নিজামী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিক ও আরাফাত। এছাড়াও যুবসেনার প্রতিনিধি মুহাম্মদ মিজানসহ ছাত্রসেনার স্থানীয় প্রতিনিধিরা উক্ত কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আমিন উল্লাহ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যৎ দিনগুলোতে মরহুম মাওলানা মাহাবুবুর আলমের সন্তানদের লেখাপড়া ও শিক্ষার যাবতীয় খরচ বহনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পাশে থাকবে বলে বিশেষ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবশেষে নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত ও পরকালীন উচ্চ মাকাম কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.