শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

তাড়াশে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদন্ড 

শরীফ আহমেদ (তাড়াশ) প্রতিনিধি: / ২৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

শরীফ আহমেদ (তাড়াশ) প্রতিনিধি:  

 

সিরাজগঞ্জের তাড়াশে মাদকবিরোধী আভিযানে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন উত্তর-পশ্চিম ওয়াপদা বাঁধ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী পরিচালক জনাব মো: নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হাসান।

 

অভিযান চলাকালীন মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক হওয়া ব্যক্তিরা, মৃত হুজুর আলীর ছেলে ইয়ার আলী (৬০), ও মৃত শহিদ আলীর ছেলে রিপন হোসেন(৩৩) উভয়ের বাড়ি তাড়াশ পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ এলাকায়।

 

আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী আসামিদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন চিরুনি অভিযান আগামীতেও জেলা জুড়ে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
04 June 2026

তাড়াশে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদন্ড 

www.promothalo.com
04 June 2026

তাড়াশে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদন্ড 

www.promothalo.com