শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নি’হ’ত

সাংবাদিক এম দিদারুল আলম / ৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ৩০ মে, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বালুটিলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ মে) সকাল প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল (৩৫) একই এলাকার বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই জাফরকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডি ব্লক করা না করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে বড় ভাই জাফর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় জয়নাল মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
30 May 2026

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নি'হ'ত

www.promothalo.com
30 May 2026

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নি'হ'ত

www.promothalo.com