শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

বার্তা সম্পাদক / ২৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার সময় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়া এলাকার এজাহার মাস্টার সেতু সংলগ্ন রাউজান-নোয়াপাড়া সড়কে এমন র্মান্তিক দুর্ঘটনা ঘটে।
যানা যায় নিহত শংকর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই দক্ষিণকূল এলাকার সতিশ মাস্টার বাড়ির বজেন্দ্র দাশের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন বুধবার সকালে নোয়াপাড়া সড়ক হয়ে যাওয়া পথে রাস্তায় একটি গাছ ভেঙে পড়েছিল যার কারণে গাড়ি চলাচলে বাধা গ্রস্ত হয়, অটোরিকশা চালক শংকর তার গাড়ি থামিয়ে সড়কের ওপর থেকে সেই গাছটি সরাতে যান। ঠিক সে সময়ই আচমকা আরেকটি গাছ ভেঙে সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথের হাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ চমেক হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে সে পরো পারে চলে যান, সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নেপাল দাশ জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও শংকর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে গাছ চাপা পড়ার খবর পেয়ে তারা নোয়াপাড়া যান এবং সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রাউজানে রাস্তায় বড় বড় গাছের শাখা প্রশাখা চেয়ে গেছে দুই পাশ। এভাবে পরিচর্চা না থাকলে আরো বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে সাধারণ মানুষ।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাপ্রেয়ক
এম, দিদারুল আলম
চট্টগ্রাম রাউজান প্রতিনিধি
মোবাইল ০১৮১৫৭১০৮৮২
তারিখ : ২৭-০৫-২০২৬

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
27 May 2026

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

www.promothalo.com
27 May 2026

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

www.promothalo.com