শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

“আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। “

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৩৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২২ মে, ২০২৬

মোঃ ময়নুল হক

স্টাফ রিপোর্টার

আহলে সুন্নাত ওয়াল জামাআত সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। শুক্রবার বাদ আসর কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাআত এর প্রেসিডিয়াম সদস্য এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম ও খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেবের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন আহবায়ক কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ শাহাদত হোসেন মোজাদ্দেদী এবং সিরাজগঞ্জ ও শাহজাদপুর আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সদস্যগণ।

শুক্রবার সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) এর পাক দরবার শরীফে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও এনায়েতপুর পাক দরবার শরীফের খতিব ও খাদেম মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেবের সঙ্গে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন বিষয়ে অবগত করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক আলোচনা করেন। এ সময় মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেবে বলেন, তরিকত ও তাসাউফ পন্থীদের তথা সুন্নিয়াতের বেঁচে থাকতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতকে শক্তিশালী করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাআতকে শক্তিশালী করতে হলে আমাদের সমাজের সকল পীর মশায়েখ ও আলেম ওলামাদের এক সাথে কাজ করতে হবে এবং সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কমিটির আওতায় আসতে হবে। মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব সিরাজগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর আহবায়ক কমিটিকে সাধুবাদ জানান এবং যাদের অক্লান্ত পরিশ্রম ও সময় দিকে সকল সুন্নি জনতাকে একত্রিত করার চেষ্টা করছে সেজন্য সবাইকে হৃদয়ের হৃদয় স্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রাজশাহী বিভাগের আহলে সুন্নাত ওয়াল জামাআত শাখার বিভাগীয় যুগ্ন সাংগঠনিক সচিব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক মোজাহেদীর নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা শাখা আহলে সুন্নাত ওয়াল জামাআত আহবায়ক কমিটি মতবিনিময় ও সকল কার্যক্রম বেগবান করার জন্য সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় বক্তারা সারা বাংলাদেশে বিভিন্ন ওলী-আউলিয়ার মাজারে তৌহিদী জনতার ব্যানারে হামলা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এবং সেই সাথে তৌহিদী জনতা কারা তাদের খুজে বের করার সরকার বাহাদুরের কাছে আবেদন করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আবু বক্কর মোহাম্মদ শেখ শিবলী,হযরত মাওলানা ওবায়দুল হক, মোহাম্মদ আলমগীর হোসাইন, আব্দুস ছালাম, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ ময়নুল হক, মাওলানা নাসির উদ্দীন, মুহাম্মদ আসিকুর রহমান, মুহাম্মদ ফাহিম সহ অন্যান্য উপজেলার বিভিন্ন দরবার ও আহলে সুন্নাত ওয়াল জামাআত এর অনুসারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
22 May 2026

"আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। "

www.promothalo.com
22 May 2026

"আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। "

www.promothalo.com