মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর “ঈদ উপহার” হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায়, নিম্নআয়ের ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীনের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভিজিএফ কার্ডধারীদের মাঝে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব এনামুল করিম। তিনি চাল বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচি যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এই ঈদ উপহার দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য অনেক বড় সহায়তা। ইউনিয়ন পরিষদ সবসময় চেষ্টা করে সরকারের সহায়তা সঠিকভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে।”
তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়ম ছাড়াই স্বচ্ছতার মাধ্যমে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা সদস্য জাহানারা বেগমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এ কার্যক্রমের আওতায় সর্বমোট ২ হাজার ৭৭১ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে।
স্থানীয়রা জানান, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি ঈদকে সামনে রেখে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে স্বস্তি এনে দেবে এবং তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.