নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর এলাকার সাদিপুর শেখের বাড়ির মৃত শেখ আব্দুল খালিক মিয়ার মেয়ে শেখ কলি বেগম নিখোঁজ হয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি শেরপুর আজাদ বখত স্কুল অ্যান্ড কলেজ থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ নিখোঁজ হন। এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখনো তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় খোঁজ চালানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি শেখ কলি বেগমের সন্ধান পেয়ে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
📞 যোগাযোগ: 01771324727
সকলের প্রতি বিনীত অনুরোধ, সংবাদটি বেশি বেশি শেয়ার করে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সহযোগিতা করুন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.