শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

রাজশাহীতে তামিম স্মৃতি একাদশের উদ্বোধন

রিপোর্টারের নামঃ / ৩৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজশাহীতে তামিম স্মৃতি একাদশের উদ্বোধন
মাসুদ আলী (পুলক) রাজশাহী ব্যুরে:-
রাজশাহীতে “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” স্লোগান নিয়ে মরহুম তামিম স্মৃতি একাদশ -২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী আমবাগান ক্লাব যুব সমাজের উদ্যোগে তামিম স্মৃতি একাদশের উদ্বোধনী আয়োজন করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মোস্তাক আহাম্মেদ (ডলার) উপদেষ্টা তামিম স্মৃতি একাদশ।
এ সময় ছোট্ট পরিসরে এক কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি করা হয়, মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ ন্যাশনাল টিম। সাধারণ সম্পাদক করা হয়, শফিকুল ইসলাম (শফি) কে
সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান,
ক্রিয়া সম্পাদক মোঃ রনি
হিসাব রক্ষক, মোঃ মাসুদ রানা। এই পাঁচ সদস্য কমিটিকরে, তামিম স্মৃতি একাদশের দায়িত্বভার তুলে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন রাজশাহীর জননন্দিত নেতা
সাবেক মেয়র, মোসাদ্দেক হোসেন বুলবুল।
আরো উপস্থিত ছিলেন, রিজওয়ান ইসলাম রেজু উপদেষ্টা তামিল স্মৃতি একাদশ। এছাড়া বিভিন্ন পেশাজীবী, ক্রিয়া সংগঠক সহ দেড় শতাধিক খেলোয়ার বিন্দু ও সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় রাজশাহী সাবেক মেয়র, মোসাদ্দেক হোসেন বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক, অপরাধ ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে গুরুত্বের সাথে দেখছেন। তিনি প্রতিশ্রুতি দেন রাজশাহীতে আবারও দায়িত্বপ্রাপ্ত হলে। সকল মাঠগুলোকে সংস্কার খেলাধুলা উপযোগী, ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার প্রতিষ্ঠান তৈরি করবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
20 May 2026

রাজশাহীতে তামিম স্মৃতি একাদশের উদ্বোধন

www.promothalo.com
20 May 2026

রাজশাহীতে তামিম স্মৃতি একাদশের উদ্বোধন

www.promothalo.com