মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা না হলে ঈদের পর বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
বুধবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারের মিলনায়তনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ের মানুষের গণজাগরণ প্রমাণ করেছিল এটি এ অঞ্চলের মানুষের অস্তিত্বের লড়াই। তবে প্রতিশ্রুতি থাকলেও এখনো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য আসায় জনগণের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—একনেকে প্রকল্প অনুমোদন, রোডম্যাপ ঘোষণা, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ, স্বশাসিত কর্তৃপক্ষ গঠন, নদীভিত্তিক শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি, নদী খনন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন প্রস্তাব।
এছাড়া তিস্তা নদীর অববাহিকায় কৃষিভিত্তিক শিল্পাঞ্চল, হিমাগার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, সদস্য মোহাম্মদ আলী, বখতিয়ার হোসেন শিশিরসহ অন্যরা।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.