মোঃ তাজিদুল ইসলাম::
সুনামগঞ্জের ছাতকে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
বুধবার (১৪ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২০(২) ধারায় দায়ের হওয়া পৃথক দুই মামলার তদন্তে তাদের আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-২০(৫)২৬, জিআর-১৩৬/২৬ এর আসামি হিসেবে গ্রেফতার করা হয় রাজীব আহমদ (২৬), সালেহ আহমদ (২৯) ও নাজমুল হক প্রকাশিত সোহেল (২৮)-কে।
গ্রেফতারকৃত রাজীব আহমদের বাড়ি ছাতক উপজেলার কৈতক এলাকায়। তিনি মৃত হানুর মিয়ার ছেলে। সালেহ আহমদ জাউয়া কোনাপাড়ার বাসিন্দা এবং মৃত সমছু মিয়ার ছেলে। অপরদিকে নাজমুল হক ওরফে সোহেলের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণ সাগরনাল এলাকায়। তিনি ময়নুল হকের ছেলে।
এছাড়া ছাতক থানার মামলা নং-১৯(৫)২৬, জিআর-১৩৫/২৬ এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয় আব্দুস সোবহান (৩৬)-কে। তিনি ছাতক উপজেলার গবিন্দনগর এলাকার বাসিন্দা এবং মৃত জবান আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা অনলাইনভিত্তিক জুয়ার কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, সমাজে অপরাধ দমনে এবং তরুণ সমাজকে অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.