আবুনাঈমরিপন 'নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর সদর উপজেলার বাগহাটা এলাকায় ১৪ইং মে, বৃহস্পতিবার,সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের
নেতৃত্বে,
মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পরিত্যাক্ত বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় ০১জনকে ও গাঁজা সেবনরত অবস্থায় ০৩জন ব্যক্তিকে পাওয়া যায়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে এদের মধ্যে ১জন মাদকের সরবরাহকারী হিসেবে ও ০৩জন নিয়মিত সেবনকারী হিসেবে স্বীকার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারা মোতাবেক ০১জন ব্যক্তিকে ০৬ মাস এবং অপর ০৩জন ব্যক্তিকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসময় নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি টিম প্রসিকিউশন প্রদান করে।প্রশাসন সূত্রে জানা যায় মাদক বিরোধী অভিযান
অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.