স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সোমবার (১১ মে ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে স্বাক্ষর করেন সংগঠনের উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান এবং অনুমোদন দেন চেয়ারম্যান শাহ মোঃ সারওয়ার জাহান।
অনুমোদিত কমিটিতে সিরাজুল ইসলাম শ্যামলকে আহ্বায়ক, মোঃ আবু হানিফকে যুগ্ম আহ্বায়ক এবং কেএম শহীদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ আফজাল হোসেন, মোঃ জয়নাল আবেদীন পীর, মোঃ কামাল পাশা, মোঃ ইমরান হোসেন, আহমেদুল কবির পারভেজ ও মোস্তাফিজুর রহমান বাবু।
অফিস আদেশে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
এছাড়াও সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে সকল কার্যক্রম পরিচালনা, সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার রামপুরার ডিআইটি রোডে অবস্থিত বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.