মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইভিপি ও চট্টগ্রাম জোন-০২ এর ইনচার্জ জনাব মোহাম্মদ নুরুল আলম ব্যবসায়িক সাফল্যের মাধ্যমে এক মাসে দুইটি গৌরবজনক অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করেছেন।
জানা যায়, কোম্পানির নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করায় প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাননীয় চীফ কনসালটেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আনুষ্ঠানিকভাবে জনাব মোহাম্মদ নুরুল আলমের হাতে একটি ব্র্যান্ড নিউ গাড়ির চাবি তুলে দেন। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
শুধু তাই নয়, অসাধারণ কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় তিনি সারা বাংলাদেশের মধ্যে “ইভিপি-২” ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন। এই অর্জনকে প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখা হচ্ছে।
সহকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে সততা, পরিশ্রম ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে মোহাম্মদ নুরুল আলম চট্টগ্রাম জোন-০২ কে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো টিমের জন্য অনুপ্রেরণার উৎস।
এ বিষয়ে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন মহল বলেন, জনাব মোহাম্মদ নুরুল আলমের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে এবং তরুণ কর্মীদের সামনে ইতিবাচক উদাহরণ হিসেবে কাজ করবে।
প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পরিবারের পক্ষ থেকে তাঁর এই অসামান্য অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.