আবু নাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে আল আমিন (৩০) নামে এক মিশুকচালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে তার আপন ছোট ভাই হাসান (২৬)।
এ ঘটনায় ঘাতক হাসানসহ দুজনকে আটক করেছেন পুলিশ।২ মে ২০২৬ ইং শনিবার সকালে নরসিংদীর শহরে সাটিরপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত দুজনই রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়ন এর আতশ আলি বাজার এলাকার বাসিন্দা নুর ইসলাম এর ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এরা পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে আল আমিন ও হাসান মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের বোন তাসলিমা বেগমকে একই এলাকার নাইম দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে ভয়ে তারা গ্রামে চলে যান। কয়েকদিন আগে বিষয়টি মীমাংসা করে আবার শহরে ফিরে আসেন তারা।স্বজনদের দাবি,এই বিরোধের জেরে ছোট ভাই হাসান ক্ষুব্ধ ছিলেন। ঘটনার আগের রাতে তিনি আল আমিনকে হুমকি দেন। পরদিন সকালে বাজারে যাওয়ার পথে সাটিরপাড়া এলাকায় হাসান কাঁচি দিয়ে তাকে পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিল্পী বেগম বলেন,পরিবারের ভেতরের বিরোধ এবং বাইরের চাপ,দুইয়ের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। নিহতের বোন তাসলিমা বেগম অভিযোগ করেন,নাইম তাকে দীর্ঘদিন ধরে ফোনে বিরক্ত করতেন এবং কথা না বললে ভাইদের হত্যার হুমকি দিতেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.