
নরসিংদীর শিবপুর, মনোহরদী, রোডে কুমরাদী বাসস্ট্যান্ড এলাকায় ২৯ এপ্রিল বুধবার সকাল ৭.৩০মিনিট একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। “কাদির মোল্লা সিটি কলেজ” এর একটি বাস (নং: নরসিংদী স ১১-০০০৮) বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে সামনে থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পিকআপের ড্রাইভার ও তার সহকারী গুরুতরভাবে আহত হন। এই এক্সিডেন্টে, ড্রাইভারের একটি পা ভেঙে গেছে এবং অন্য পাটিও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়া তার মাথায়ও গুরুতর আঘাত লেগেছে। গাড়ির হেলপার মারাত্মকভাবে আহত হয়েছেন।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গুরুতর আহত ড্রাইভারকে গাড়ি কেটে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.