মোঃ আব্দুস সবুর স্টাফ রিপোর্টার।
ঠাকুরগাঁও: উপজেলায় সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বালিয়াডাঙ্গী উপজেলায় এসে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসনকে আরও দায়িত্বশীল, স্বচ্ছ ও জনবান্ধব হতে হবে। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জনসেবার মানোন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এসময় সভায় উপস্থিত বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিখাত ও স্থানীয় নানা জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে নবাগত জেলা প্রশাসককে বালিয়াডাঙ্গীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.