
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামে এ অপরাধ সংগঠিত হয়। ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের -
মামুন অর রশিদ কে মাদকদ্রব্য তালিকাভুক্ত "ইয়াবা" বহনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯ (১)(ক) ধারার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারা অনুযায়ী ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.