নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে আলোচনার শীর্ষে উঠে এসেছেন সাংবাদিক ও সাবেক সেনা কর্মকর্তা আমিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আমিনুল ইসলাম সততা, দায়িত্ববোধ ও সামাজিক কর্মকাণ্ডের জন্য এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণের জন্যও প্রশংসিত।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়নমুখী চিন্তা-ভাবনা, সাধারণ মানুষের পাশে থাকা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে আমিনুল ইসলাম ইতোমধ্যে ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তরুণ সমাজের মধ্যেও তার গ্রহণযোগ্যতা লক্ষণীয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, “আমরা এমন একজন প্রতিনিধি চাই, যিনি সৎ ও যোগ্য। আমিনুল ইসলাম সেই গুণাবলি রাখেন বলেই আমরা তাকে এগিয়ে রাখছি।”
এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত করিনি, তবে এলাকাবাসীর সমর্থন পেলে তাদের সেবা করার সুযোগ নিতে চাই।”
উল্লেখ্য, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.