শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

রিয়াদে বাংলা ১৪৩৩ নববর্ষকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসীরা;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৩০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রিয়াদে বাংলা ১৪৩৩ নববর্ষকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসীরা;

ছাদেক আহমাদ,সৌদিআরব থেকে_

রিয়াদে বাংলাদেশী সংস্কৃতি প্রেমী বাংলা ১৪৩৩ নববর্ষকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।

দেশের গণ্ডি পেরিয়ে বৈশাখীর আমেজ দেখা দিয়েছে প্রবাসীদের মাঝেও, মরুময় কর্মব্যস্ত জীবনে একটু আনন্দ পেতে পরিবার-পরিজন নিয়ে বৈশাখী মেলায় অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশী পরিবারের সদস্যরা।

রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম কর্মী ও বিভিন্ন পেশাজীবী সহ সকল বয়সী প্রবাসীদের কোলাহলে মুখরিত হল মেলা। মেলায় বসেছে বাংলাদেশি শিশুদের খেলাধুলা পান্তা ইলিশ, ঝালমুড়ি, ফুচকা সহ হরেক রকমের স্টল।

বৈশাখী আয়োজনের উদ্যোক্তা হিসেবে ছিলেন ইউসুফ হোসেন,আরাফাত হাশেম দেওয়ান,সালাউদ্দিন আহমেদ,স্বপন আহমেদ হৃদয়,শাহিন খান।

মেলা মঞ্চে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আখিলা,শাকিলা ইউছুপ সহ বাংলাদেশের স্থানীয় শিল্পীরা।

প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি উপভোগে মুগ্ধ হয়ে কথা বলেন আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, এনটিভি সৌদি আরব প্রতিনিধি,সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান, আরটিভি রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়,৭১টিভি রিয়াদ প্রতিনিধি মাসুদ রানা, বাংলা টিভি স্পোর্টস সৌদিআরব প্রতিনিধি ফকির আল-আমিন, লাব্বাইক পত্রিকার সম্পাদক শাহজালাল ভুট্টো,বৈশাখী টিভি রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, নাগরিক টিভি রিয়াদ প্রতিনিধি ওমর ফারুক, চ্যানেল এস রিয়াদ প্রতিনিধি এম মেহেদুল খান, আনন্দ টিভি রিয়াদ প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ,বাংলা ৫২নিউজ সৌদিআরব ব্যুরো চিফ ছাদেক আহমাদ, রাজধানী টিভি প্রতিনিধি মিজানুর রহমান,আমিয়াল টিভি রিয়াদ প্রতিনিধি, স্বাধীন কাগজের রিয়াদ প্রতিনিধি ফখরুল ইসলাম, সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
11 April 2026

রিয়াদে বাংলা ১৪৩৩ নববর্ষকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসীরা;

www.promothalo.com
11 April 2026

রিয়াদে বাংলা ১৪৩৩ নববর্ষকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসীরা;

www.promothalo.com