ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সভা অনুষ্ঠিত
শহিদুল ইসলাম, প্রতিবেদক:
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ৬ এপ্রিল ২০২৬, সোমবার সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের পঞ্চখানা হলে মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি ড. মোঃ জয়নুল আবেদীন রোজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়া'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক রবীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক, গবেষক মতিয়ার চৌধুরী, লন্ডন-বাংলা প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে'র সভাপতি সাকির হোসেন এবং সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার দলীয় মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম, টাওয়ার হেলমেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালেস উদ্দিন ও সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, মিটিং চলাকালে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের চীফ কো-অর্ডিনেটর ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর কবি ও সাংবাদিক শাহ সোহেল আমীন, সাবেক কাউন্সিলর তারিক খান, ২৬শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম মৃধা, কবি ও সাংবাদিক ইমদাদুন খান, এটিএন বাংলা টেলিভিশনের রিপোর্টার এমডি সুহেজ মিয়া, বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে'র সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম, বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে'র সাধারণ সম্পাদক মতব্বির হোসেন চুনু, বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে'র সহ-সভাপতি আরুক চৌধুরী, কবি সামছুদ্দিন চৌধুরী, কবি বাবুল তালুকদার, আব্দুল সাত্তার, সাংবাদিক নজরুল ইসলাম, মিছবা মাসুম, মনির হোসেন, মোঃ জিলানী, শাহ শরীফ উদ্দিন, শাখাওয়াৎ ফরায়েজি, সোহেল আহমদ সামি ,বাবুল তালুকদার, জুবেল বেলাল, শাহীন তফাদার, জয়া জয়নব, রহীম উদ্দিন, মোহাম্মদ বদরুল মনসুর, আব্দুর রব, রোমান আহমদ, লাভলী বেগম, সজিব আহমদ, শফিকুর রহমান চৌধুরী রুহেল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিত্বদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথি রবীন সিদ্দিকী তার বক্তব্যে প্রবাসে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, ঐক্য এবং ইতিবাচক ভূমিকার উপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান অনলাইন মিডিয়া বিশেষ ভূমিকা রাখছে। তিনি AI ব্যাবহারে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। এছাড়াও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টি মনোনীত মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম তার বক্তব্যে কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানটি ঈদের আনন্দ ভাগাভাগি এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.