রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা পারভীন দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার তিনি নতুন কর্মস্থলে যোগদানকালে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের কর্মচারীবৃন্দ নবাগত জেলা প্রশাসককে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল সংবর্ধনায় অভিনন্দন জানান।
সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মিজ আফরোজা পারভীন কর্মজীবনে প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণমুখী চিন্তাধারার মাধ্যমে প্রতিটি কর্মস্থলে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাজবাড়ী জেলার চলমান উন্নয়নের ধারা আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.