লাকসামে অটোরিকশা চালক হ-ত্যা: বিশেষ অভিযানে গ্রেফতার আসামি, আদালতে স্বীকারোক্তি,
রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানা গেছে।
নিহত মোরশেদ আলম (২৪) মনোহরগঞ্জ উপজেলার ডাবুরিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পুলিশ জানায়, তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় অভিযান চালিয়ে মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও পশ্চিম পাড়ার মিজি বাড়ির মৃত আনিছ মিয়ার ছেলে মো. হাবিব, ওরফে সবুজকে গ্রেফতার করা হয়। লাকসাম থানার তদন্ত কর্মকর্তা এসআই মংছাই মার্মার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া থানার মধ্য ডেনদাবর এলাকায় আসামির ভাড়া বাসায় অভিযান চালিয়ে গত ২৮ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে তাকে আটক করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা আদালতে উপস্থাপন করা হলে আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.