তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পণ্যসহ ১আটক,
আমির হোসাইন
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুরে থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ ভারতীয় কসমেটিকস ও বিড়িসহ ফারুক মিয়া (২১)নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ)রাত আনুমানিক ৮টার দিকে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জানাযায়,গ্রেফতারকৃত ফারুক মিয়া, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বুরুঙ্গা ছড়া গ্রামের আবুল মিয়ার ছেলে।
পুলিশ তথ্যসূত্রে আরও জানাগেছে,ট্যাকেরঘাট ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ
এসআই মোঃ রিপন উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় তেল,শ্যাম্পু,ক্রিম,সাবান উদ্ধার করেন। জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ডাবর আমলা হেয়ার অয়েল, ইমামি সেভেন অয়েল,নবরত্ন আয়ুর্বেদিক অয়েল,ডোভ শ্যাম্পু, নিভিয়া সফট ক্রিম, ডেটল ও পার্ক এভিনিউ সাবান এবং বোরোলিন ও মেনথো প্লাস বাম। এছাড়া ৩ হাজার ২০০ শলাকা ভারতীয় টাওয়ার বিড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ৬০০ টাকা বলে পুলিশ নিশ্চিত করেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-৩১, তারিখ: ২৮/০৩/২০২৬) একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.