আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে দেশী-প্রবাসীশুভাকাঙ্খিদের অনুদানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 'সুখ পাখি"র আয়োজনে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারদের মাঝে ঈদবাজার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ঈদবাজার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি'র সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন, 'সুখপাখি'র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব আলী। এসময়ে বিতরণ কার্যক্রম সহযোগিতা করেন, "সুখপাখি"র সহকারী প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল রহমান, মোঃ আব্দুল আলীম, সাইফুল ইসলাম, রেজাউল করিম সুইট, আশরাফুল আলীম, হাসান ইমাম, সেতু, জুবায়ের জিসান, হৃদয় সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সুখপাখি'র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব আলী জানান,দেশী -প্রবাসী শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের দেওয়া অনুদানে টাকা সুখপাখি ফান্ডে প্রদান করাহয় পরে ওই টাকা দিয়ে ৩৪০ জনের ঈদ বাজার কেনা হয়। ৩৪০ জন পরিবার প্রত্যেক দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারে মাঝে ২ কেজি চাউল, হাফ লিটার সয়াবিন তেল , চিনি হাফ কেজি, কেজি আলু, গুড়া দুধ এক প্যাকেট এবং গরুর মাংস
প্রত্যেককে দেওয়া হয়।
তিনি বলেন, ২০১৮ ইং হতে সুখপাখি সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সারা বছরই দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষদের কর্মসংস্থান, চিকিৎসা, টিউবওয়েল, ঘর, ক্ষুদ্র ব্যবসা মুদি দোকান, শিক্ষা অনুদান দেওয়া হয়। এছাড়াও সুখ পাখির দাতা সদস্যদের অনুদানে বিনামুল্যে নুরানী মক্তব পরিচালনার মাধ্যমে শিশুদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.