আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে পবিত্র মাহে রমজান এবং ঈদ উল- ফিতর উপলক্ষ্যে- দ্রব্যমূল্যে সহনীয় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রচারণা কর্মসূচি পালন করা হয়।
কনজ্যুমারস এসোসিয়েসন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা কমিটি আয়োজনে,
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে- প্রচারনামূলক কমসূচী পালন করা হয়। বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক, কাচা বাজার, চাউল মার্কেট,বড় বাজার, কাপড়ের মার্কেট,কসমেটিক মার্কেট, ফল ব্যবসা মার্কেট সহ ৬ টা পয়েন্টে যাত্রী থামিয়ে ক্রেতা ভোক্তার সচেতনতা মূলক বক্তব্যে দেয়া হয়। ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বক্তারা আরো বলেন, পবিত্র রমাদান উপলক্ষ্যে নৈতিকতা নিয়ে যেন ব্যবসা করেন,পথ সভার আলোচনা অবস্থায় প্রায় ২০০জন চলমান রিক্সা চালকের মাঝে ২০০প্যাকেট খেজুর বিতরন করা হয়। পথসভাটি সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্তরে সমাপনী আলোচনা করেন। ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক আবু জাফর খান এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময়ে বক্তব্যে প্রদান করেন- এফএমবি'র সভাপতি আনোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবু জাফর খান, সভাপতি শওকত আলী, সহ যুগ্ন-সাধারণ সম্পাদক সোহেল রানা ও বিশিষ্ট নাগরিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.