

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে চলাচলকারী নৌ-যানে দুর্বৃত্তরা গতিরোধ করে অর্থ আদায় করে এবং মালামাল ছিনিয়ে নিয়ে মারপিট করে হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে নৌ-শ্রমিকদের মানববন্ধন কর্মসূচির শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সন্মুখে
এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা নৌ-যান শ্রমিক ও কর্মচারীরা আজ নিরুপায় হয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মহোদয়ের স্মরণাপন্ন হয়েছি। আমরা নৌ-যান শ্রমিক ও কর্মচারীরা সিরাজগঞ্জ সদর উপজেলার সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহল হতে বালু ক্রয় করে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের জন্য বালু সরবরাহ করে থাকি। কিন্তু অতি দুঃখের সহিত সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নিকট জানাচ্ছি যে, বালু পরিবহন কাজের নিয়োজিত বাল্কহেডগুলো চৌহালীর জোতদাড়া ঘাট যাতায়াত করার সময় কিছু অসাধু ব্যক্তি, চাঁদাবাজ তাদের হীনও স্বার্থসিদ্ধিও জন্য বাল্কহেডগুলো গতিরোধ করে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে বাল্কহেডগুলো গতিরোধ করে আটকিয়ে রাখে। বাল্কহেডগুলো আটকিয়ে বাল্কহেডের কর্মচারীদের থেকে নগদ অর্থ, মোবাইল ফোন জোড় করে ছিনিয়ে নেয়।
নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পর বালু পরিবহনকৃত ব্লাকহেডে অগ্নিসংযোগ করে।
বাল্কহেডের মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাল্কহেডের কর্মচারী সুজন সেখ, আল আমিন সেখ, বাবলু সেখ প্রমুখ।
মানববন্ধনে শেষে নৌ-যান শ্রমিক ও কর্মচারীরা সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি দেখার সাথে সাথে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম নৌযানে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় কে নির্দেশ প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.