নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বানারীপাড়া উপজেলার কৃতী শিক্ষার্থী মোঃ সামিন ইয়াসার তাহা ২০২৬ সালের মাধ্যমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সে বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয়-এর ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।
সামিন ইয়াসার তাহা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস শহিদ মিয়ার নাতি। তার পিতা মোঃ কামরুজ্জামান বাবু ও মাতা ফারজানা আক্তার সুমা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী সামিন ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ৬৯ নং বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে সে। সেই ধারাবাহিক সাফল্যেরই আরেকটি উজ্জ্বল সংযোজন এবারের অর্জন।
সামিন ইয়াসার তাহা তার এই কৃতিত্ব ভবিষ্যতেও ধরে রাখতে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে। তার সাফল্যে বানারীপাড়ার বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুভেচ্ছান্তে,
মোঃ কামরুজ্জামান বাবু ও ফারজানা আক্তার সুমা।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.