
ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শনিবার রাত ১২টা ০১ মিনিটে পীর গঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স শাখায় পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় পীর গঞ্জ জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখায় আহবায়ক মোঃ মাহফুজুর রহমান্ সদস্য সচিব মোঃ শরীফ, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ্ হোসেন, যুগ্ন আহ্বায়ক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ, যুগ্ন আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, সদস্য মোঃ মনিরুল ইসলাম সুজন, ও উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা,পুলিশ প্রশাসন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিশেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.