

সিরাজগঞ্জ সরকারি কলেজে'র আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্বপূর্ণ শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ফেব্রুয়ারি) বিকেলে (ইফতারপূর্বে) সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষকদের মিলনায়তনে- উক্ত অনুষ্ঠিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক সামছুল ফেরদৌসী আরা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী, সহকারী অধ্যাপক মোঃ মঈন উদ্দীন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ প্রমুখ ।
অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। এসময়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা- কর্মচারী, ছাত্রনেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং নৈতিকতা, আত্মসংযম ও তাকওয়ার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিলের পর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.