আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ,রায়গড়, সলঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল _৮_টায় তিনি তাড়াশ উপজেলার তালিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন।
ভোট দিতে আসার সময় কেন্দ্র এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আমেজ লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে।
ভোট প্রদান শেষে ইলিয়াছ রেজা রবিন সাংবাদিকদের বলেন,
“ভোট হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। জনগণের ভোটেই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারিত হয়। আমি আশা করি, মানুষ নির্ভয়ে, স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”
তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় তাঁর সঙ্গে তার স্ত্রী,এবং স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.