আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের মাঠে সাংবাদিকদের দায়িত্ব পালনে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় সাংবাদিকরা ভোট কেন্দ্রে করণীয় বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে।
ভোটের মাঠে একজন সাংবাদিক যা করতে পারবেন-
১. ভোটকেন্দ্রে এবং প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন।
২. প্রিজাইডিং অফিসারের নিকট হতে কেন্দ্রের নির্বাচন সংশ্লিষ্ট তথ্য নিতে পারবেন এবং ভোট গণনার সময় উপস্থিত থেকে ছবি তুলতে পারবেন।
৩. ভোটকক্ষ হতে নিরাপদ দূরত্বে থেকে সচিত্র সংবাদ প্রচার করতে পারবেন তবে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুসরণ করতে হবে।
যা করতে পারবেন না-
১. কোনভাবেই ভোটপ্রদান গোপন কক্ষে প্রবেশ করতে বা ছবি তুলতে পারবেন না।
২. একসাথে দুই জনের বেশি সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করতে এবং ১০ মিনিটের বেশী সময় অবস্থান করতে পারবেন না।
৩. ভোটকক্ষ হতে কোন মাধ্যমেই সরাসরি সংবাদ সম্প্রচার করা যাবে না।
৪. ভোটকক্ষে নির্বাচনি কর্মকর্তা, নির্বাচনি এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নিতে পারবেন না।
৫. কোন নির্বাচনি সামগ্রী স্পর্শ করতে পারবেন না এবং ভোটগ্রহণ কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোন কাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করতে পারবেন না।
৬. কোন দলের বা প্রার্থীর পক্ষে প্রচারণা বা কাজ করতে পারবেন না।
এসব বিধি অমান্যকারীর বিরুদ্ধে ইসি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.