প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৫:১৬ পি.এম
চারঘাটে ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
"মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চারঘাট উপজেলা শাখার আয়োজনে চারঘাট মহিলা কলেজ গেট থেকে একটি র্যালী বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চারঘাট বাজারের চৌ-রাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাহিদ হাসান শুভ'র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে দাড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।
তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭৭ সালে ০৬ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র শিবিরের মূল লক্ষ্য হলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে একটি দুর্নীতি ও শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া।
নাজমুল হক বলেন, ছাত্র সমাজ যেমন জাতীয় নির্বাচনে আন্দোলন সংগ্রামী ভূমিকা রেখেছে, আগামী সংসদ নির্বাচনেও তেমন অগ্রণী ভূমিকা রাখবে ছাত্রসমাজ। কোন সন্ত্রাসী চাঁদাবাজদের কেন্দ্র দখল করতে দেয়া হবে না।
বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি এদেশের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। আগামী দিনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে ভোট দেওয়ার আহবান জানান অধ্যক্ষ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি রুবেল আলী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানা, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ফরহাদ রেজা সহ ছাত্র শিবিরের নেতাকর্মী।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.