
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সোমবার কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় বলেছেন,বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। ১৩ তারিখ (ফেব্রুয়ারি) থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে।
বেলা সাড়ে ১২টার পর জনসভাস্থলে উপস্থিত হওয়ার আগে তিনি মহেশখালীতে অনুষ্ঠিত একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।উভয় সভায় তিনি বলেন, ‘রাজার ছেলে রাজা হোক এই মতবাদে আমরা বিশ্বাসী নই।এ দেশে এমপি,মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।
ডা.শফিকুর রহমান বলেন,১২ তারিখ আমরা নিজে ‘হ্যাঁ’ ভোট দেব এবং দেশের জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করব। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।তিনি যোগ করেন,জাতিকে বিভক্ত নয়,ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
জামায়াত আমির বলেন,কক্সবাজার একটি সম্ভাবনাময় এলাকা।এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগালে এটি দেশের অন্যতম উন্নয়ন কেন্দ্র হবে।ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।
তিনি যুবকদের উদ্দেশে বলেন,তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।
এছাড়া ডা. শফিকুর রহমান এবারের নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।
ডা. শফিকুর রহমান আরও ঘোষণা দেন চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধ করার। মহেশখালীর জনসভায় তিনি বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই এ দেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেটিই প্রকৃত বিজয়।
সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জনসভার আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, এনসিপির কেন্দ্রিয় নেতা ডা. মাহমুদা মিতু, জাগপা’র কেন্দ্রিয় সহ সভাপতি রাশেদ প্রধান, ছাত্র শিবির ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নেতারা।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.