মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী - ০৬ (চারঘাট–বাঘা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, আমরা যদি নির্বাচিত হই, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রানমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে জামায়াত ইসলামী। যেখানে বৈষম্য দূর হবে, এদেশের সকল শ্রেণির পেশার ধর্ম, বর্ণের মানুষের সম্মানিত নাগরিক সমান অধিকার পাবে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ নাজমুল হক বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী ইশতেহারে বলেছেন, আমরা বেকার যুবক-যুবতীদের বেকার ভাতা নয়, সম্মানি কাজ হাতে তুলে দিতে চাই। তারা সম্মান জনক কাজ করে এদেশে মাথা উচু করে চলতে পারবে। ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের এই অঞ্চলে নিমপাড়া ইউনিয়নের কালুহাটি পাদুকা শিল্প এক সময় খুব উন্নত অবস্থায় ছিলো। এটাকে আমরা প্রণোদনা দিয়ে প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে আরও সামনে পাদুকা শিল্প উন্নত করতে চাই। ইনশাআল্লাহ।
আপনারা সবাই জানেন আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা ভোট প্রত্যাশা কামনা করেন।
নিমপাড়া ইউনিয়নের জামায়াতের আমীর মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানা, সহকারী চারঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন মানিক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি সহ জামায়াত ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.