প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ৯:২৩ পি.এম
বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলনে

মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি :--
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল বটিয়াঘাটা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছেন।
সাংবাদিক সম্মেলনে অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল তার নির্বাচনী অবস্থান, রাজনৈতিক দর্শন ও এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন,
দাকোপ ও বটিয়াঘাটা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের অভাবে সাধারণ মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। নির্বাচিত হলে তিনি এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
তিনি আরও বলেন, "আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতিতে বিশ্বাস করি। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমার মূল লক্ষ্য।" এলাকার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে খুলনা-১ আসনকে একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য জনপদে রূপান্তর করা সম্ভব হবে।
সাংবাদিক সম্মেলনে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.