

দেড়শো বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে'র আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি-২০২৬খ্রি.) দুপুরে সিরাজগঞ্জ পৌর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের কার্যক্রম উদ্বোধন করলেন- জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, পৌরসভার প্রধান নির্বাহী আদনান চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানটি জেলার একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.